ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে পিকআপের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৩০ মে ২০২৬   আপডেট: ১১:১২, ৩০ মে ২০২৬
ময়মনসিংহে পিকআপের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা।

ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাবা-ছেলে মারা গেছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ দুর্ঘটনায় মারা যাওয়ার তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার ডেফুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) ও তার শিশু সন্তান রুহান (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ফুলপুরের দিকে যাচ্ছিল। আলালপুর নামক এলাকায় বিপরিত দিক থেকে আসা পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। 

এসআই ফরিদ বলেন, “ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়