ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় হেলপার নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ৩০ মে ২০২৬   আপডেট: ০৮:৫২, ৩০ মে ২০২৬
এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় হেলপার নিহত

ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নিহত হেলপারের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশের ধলেশ্বরী টোল প্লাজায় যান্ত্রিক ত্রুটিযুক্ত বাসের চাকায় পিষ্ট হয়ে এক হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত হেলপারের নাম মো. দুলাল (২৫)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে আহসান পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০৭৩০) নামে একটি বাস মাওয়ার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে বাসটি ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছায়। টোল পরিশোধের আগমুহূর্তে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং চালক গাড়িটি থামাতে পারছিলেন না। এ সময় গাড়িটি থামাতে হেলপার দুলাল দ্রুত চাকার নিচে ‘যোগান’ (কাঠ বা ইটের টুকরো) দিতে যান। নিয়ন্ত্রণহীন বাসটি না থেমে দুলালের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলোই তার মৃত্যু হয়।

সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে হাইওয়ে পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়। দুর্ঘটনার পর বাসের যাত্রীরা নিরাপদে নেমে যান।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চালক বাসটি থামাতে পারছিলেন না। গতি রোধ করতে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে হেলপার ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশীদ বলেন, আইনি প্রক্রিয়া চলমান।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়