নাটোরে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মিলন। ফাইল ফটো
নাটোরের নলডাঙ্গায় পুকুর থেকে মিলন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ব্রহ্মপুর হাজিপাড়া এলাকার বাবলুর ছেলে।
শুক্রবার (২৯ মে) দুপুরে স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, রাতে কোনো এক সময় তিনি পানিতে পড়ে যেতে পারেন। তবে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নলডাঙ্গা থানার ওসি নূরের আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ঢাকা/আরিফুল/রাজীব
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ