ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে প্রাইভেটকারে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ৩০ মে ২০২৬  
এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে প্রাইভেটকারে আগুন

প্রাইভেটকারে লাগা আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।

শুক্রবার (২৯ মে) মধ্যরাত ১টার দিকে গাড়িটিতে আগুন লাগে।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার মধ্যরাত ১টার দিকে প্রাইভেটকারে আগুন লাগে। শ্রীনগর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ঘটনার পর প্রাইভেটকারটি হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। ওই ঘটনায় কেউ আহত হননি।  

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে প্রাইভেটকারটিতে আগুনের সূত্রপাত হয়।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা/রতন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়