ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের পরের দিনেও চলছে পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৯ মে ২০২৬  
ঈদের পরের দিনেও চলছে পশু কোরবানি

রাজধানীতে কেউ কেউ ঈদের দিনে কসাই না পাওয়ায় পরদিন পশু কোরবানি করেন

ঈদুল আজহার পরের দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে পশু কোরবানি। শুক্রবার (২৯ মে) সকালে পুরান ঢাকা, মগবাজার, মালিবাগসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি করতে দেখা গেছে।

কেউ পারিবারিক রীতি অনুযায়ী দ্বিতীয় দিনে কোরবানি করছেন। আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়া কিংবা অতিরিক্ত ব্যস্ততার কারণে আজ পশু জবাই করছেন।

আরো পড়ুন:

পুরান ঢাকার ওয়ারি এলাকায় কথা হয় হাসান মাহমুদের সঙ্গে। তিনি বলেন, তাদের পরিবারে প্রতি বছর ঈদের পরের দিন কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। এবারও সে অনুযায়ী কোরবানি দিচ্ছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় কসাইদেরও ব্যস্ততা দেখা গেছে। টিপু সুলতান রোডের বাদশা মিয়া নামের এক কসাই জানান,  ঈদের দিন পাঁচটি গরু জবাই করার পর মাংস প্রস্তুত করে দিয়েছেন। আজও দুটি গরু জবাই করবেন তিনি।

ইসলামী শরিয়ত অনুযায়ী, জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত কোরবানি করা যায়। এ কারণে ঈদের দিন কোরবানি করতে না পারা অনেকেই দ্বিতীয় ও তৃতীয় দিনে পশু কোরবানি করেন।

ঢাকা/এমএসবি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়