ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ২৯ মে ২০২৬   আপডেট: ২২:২৮, ২৯ মে ২০২৬
সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটেরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টায় লাইনচ্যুত বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ   বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন বলেন, “ট্রেন যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেন নিজ গন্তব্যর দিকে যাত্রা শুরু করেছে।”

ঢাকা/আজিজ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়