ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২৯ মে ২০২৬   আপডেট: ১৯:১৩, ২৯ মে ২০২৬
লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে আখাউড়া-সিলেট রেললাইনের লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস বলেন, সকালে সিলেট থেকে ছাড়ে ট্রেনটি। বিকেলে লাউয়াছড়া উদ্যানে প্রবেশের পর হঠাৎ আমরা ধোঁয়া দেখতে পাই। তাৎক্ষণিক বিষয়টি লোকোমাস্টারকে জানালে তিনি ট্রেন থামান। পরে দেখা যায় ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে, ট্রেনে কোনো তেল ছিল না।

ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, বর্তমানে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ঢাকা/আজিজ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়