ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে, আহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৩০ মে ২০২৬  
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে, আহত ১৫

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাস

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের ধলাটেঙ্গর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

আহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জের বগলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৩), তার ছেলে রেজা (১০), কিশোরগঞ্জ সদরের মাগরা গ্রামের ধকমলের ছেলে সিরাজুল ইসলাম (৩৮), রংপুরের ছাড়াইগাছ গ্রামের নুর জামাল ইসলামের ছেলে আরিফ (২২), লালমনিরহাটের নবী হোসেনের ছেলে মামুন (২৫)। 

আহত অন্যরা হলেন- গাজীপুর কোনাবাড়ীর আ. বারেকের ছেলে তারাজুল (৩৮), একই জেলার আমপুর এলাকার তানজে আলীর ছেলে নয়ন (৪০), শুদ্ধিগঞ্জ গ্রামের চানতারার ছেলে মেহেদি হাসান (২৬), বাখিয়া এলাকার নওশের আলীর ছেলে শাহাদাত (৩৮)। 

আরো আহত হয়েছেন- কাশিমপুর এলাকার আহমদ দেওয়ানের ছেলে কামরুল (৩২), টাঙ্গাইলের কালিহাতীর রতনগঞ্জের রুবেল মিয়ার ছেলে রিয়া (২), বাসাইলের তিরঞ্জনের জালাল উদ্দিনের ছেলে মো. মোসলেম (৫৫)।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলামসহ আরো কয়েকজন জানান, হানিফ পরিবহনের একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটি ঢাকার কোনো কাউন্টার থেকে আসেনি। বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বেপরোয়া গতির বাসটি এলেঙ্গা পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসে ছাদ, দরজা জানালা আলাদা হয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়