ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৩০ মে ২০২৬  
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে রফিকুল ইসলাম রফিক বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। তার আদর্শ ও দেশপ্রেম আজও জাতীয়তাবাদী শক্তির অনুপ্রেরণার উৎস। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার সংগ্রামে তার আদর্শ আমাদের পথ দেখায়।”

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকে।

ঢাকা/নজরুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়