ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৩০ মে ২০২৬  
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

আরো পড়ুন:

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, মঞ্জুর রিয়াদসহ ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ঢাকা/নজরুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়