ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৩০ মে ২০২৬  
শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শনিবার রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তার আদর্শ অনুসরণ করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করার শপথ নিন।”

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

ঢাকা/নজরুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়