ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইনিংস ব্যবধানে জয় নিউ জিল‌্যান্ডের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৩০ মে ২০২৬  
ইনিংস ব্যবধানে জয় নিউ জিল‌্যান্ডের

বেলফাস্টে আয়ারল‌্যান্ডকে সহজেই হারাল নিউ জিল‌্যান্ড। ইনিংস এবং ৭৯ রানে জয় পেয়েছে কিউইরা। প্রথম ইনিংসে ১৭৯ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে আইরিশরা গুটিয়ে যায় ২৩২ রানে। এর আগে নিউ জিল‌্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৮ উইকেটে ৪৯০ রান।

হাতে ৮ উইকেট রেখে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করে আয়ারল‌্যান্ড। কিন্তু ব্রায়ান টিকনারের তোপে আবারও ব‌্যাটিংয়ে ব‌্যর্থ হন স্বাগিতকরা। ডানহাতি পেসার ৭৬ রানে নেন ৫ উইকেট। ২টি উইকেট নেন নাথান স্মিথ।

আয়ারল‌্যান্ডের টপ ও মিডল অর্ডারের ব‌্যাটিং এদিনও যুৎসই হয়নি। ওপেনার স্টিফেন ডোহেনির ৫৭ বাদে রান পাননি কেউ। ক‌্যান্ডি কারমিচেল ৬, থমাস মায়েস ৫, হ‌্যারি টেক্টর ২ ও কুর্টিংশ ক‌্যাম্পার ৪ রান করে আউট হন। অধিনায়ক বালব্রাইয়ের ব‌্যাট থেকে আসে কেবল ১৪ রান। শেষ দিকে লরকান টাকার ৫০ ও মার্ক আডায়ার ৪৪ রানের ইনিংস খেলে পরাজয়ের ব‌্যবধান কমিয়ে আনেন।

ম‌্যাচ সেরা নির্বাচিত হন প্রথম ইনিংসে ১৮৬ রানের ইনিংস খেলা টম ব্ল‌্যান্ডেল।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়