ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছাত্রদলের মামলায় গ্রেপ্তার অয়ন ও আশিকের মুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৩০ মে ২০২৬   আপডেট: ১৩:০৯, ৩০ মে ২০২৬
ছাত্রদলের মামলায় গ্রেপ্তার অয়ন ও আশিকের মুক্তির দাবিতে মানববন্ধন

দুই নেতার মুক্তির দাবিতে ঝিনাইদহ শহরে মানববন্ধন করে এনসিপির নেতাকর্মীরা।

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের করা মামলায় ছাত্রশক্তি নেতা অয়ন রহমান খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য মেহেদী হাসান আশিকের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। 

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পায়রাচত্বরে এনসিপি জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

আরো পড়ুন:

মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা অয়ন ও মেহেদীর দ্রুত মুক্তির দাবি সম্বলিত প্লাকার্ড বহন করেন।

বক্তারা বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলো আবার উল্টো হামলাকারীরা আমাদের নামে মামলা দিল। পুলিশ তাদের মামলায় অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছে। এখন মনে হচ্ছে, ২৪-এর সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা আবার ফিরে আসছে। আমরা বলতে চাই, অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেপ্তার অয়ন এবং আশিককে মুক্তি দিতে হবে। না হলে আবারো নব্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়