ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী

দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৩০ মে ২০২৬  
দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী 

রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। 

আরো পড়ুন:

এর মাধ্যমে ঢাকা মহানগরজুড়ে গরিব ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্থানে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা সামাজিক কার্যক্রম।

ঢাকা/নজরুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়