ঢাকা     শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে দোকান নির্মাণ নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ৩০ মে ২০২৬   আপডেট: ০৮:২০, ৩০ মে ২০২৬
শরীয়তপুরে দোকান নির্মাণ নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়ায় শুক্রবার রাতে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

শরীয়তপুরের নড়িয়ায় দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়ার তথ্য জানিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীরে দোকান নির্মাণ করছিলেন রাসেল বেপারি নামে এক ব্যক্তি। এতে বাঁধা দেন স্থানীয় যুবদল কর্মী রাজিব ছৈয়ালের লোকজন। রাসেল বেপারীর পক্ষে অবস্থান নেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাব্বি ঢালী। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। শুক্রবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়। 

এলাকাবাসী জানান, কয়েক দফা সংঘর্ষে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, “চটপটির দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। হাসপাতালে কয়েকজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।” 

ঢাকা/সাইফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়