ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৬০

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ৪ জুন ২০২৬   আপডেট: ১০:৫৫, ৪ জুন ২০২৬
ঝিনাইদহে ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৬০

সংঘর্ষে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন এলাকাবাসী।

ঝিনাইদহের শৈলকূপায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে কফিল মেম্বার ও মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতাণ্ডা হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আরো পড়ুন:

এসময় দুই পক্ষই দেশীয় অস্ত্র, ইট ও লাঠিসোটা নিয়ে একে অন্যের ওপর হামলা করে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন। আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, “পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়