ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ৪ জুন ২০২৬  
ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান বন্ধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

বুধবার (৪ জুন) অনুষ্ঠিত ভোটে কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। যদিও এটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, তবু ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে এটিকে একটি বিরল ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন:

রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের পক্ষে সমর্থন দেওয়ার পর মোট ২১৫ ভোট পেয়ে নতুন বিলটি পাস হয়। অন্যদিকে, বিলের বিপক্ষে ভোট পড়েছিল ২০৮টি।

প্রস্তাবটি শেষ পর্যন্ত আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম হলেও এটি ট্রাম্পের বিরুদ্ধে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই চলমান এই সংঘাত শনিবার ১০০ দিনে পৌঁছাবে।

ট্রাম্প যুদ্ধ শুরু করার আগে কংগ্রেসের অনুমোদন নেননি। বরং তিনি সংঘাতটিকে ‘ছোটখাটো সংঘর্ষ’ বা ‘স্বল্পমেয়াদি অভিযান’ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।

বিদেশে সামরিক শক্তি ব্যবহারে ট্রাম্পের বারবার একতরফা সিদ্ধান্ত কংগ্রেসের কিছু সদস্যের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের।

মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধে জড়ানোর ক্ষমতা কমানোর জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভে এটি চতুর্থ প্রচেষ্টা। তবে, বিল পাস হলেও সেটি বাস্তবায়ন করতে হলে এখনও মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে,আর সিনেট বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়