বিয়ের পর অভিনয়কে বিদায় জানালেন অভিনেত্রী সায়মা
সায়মা
অভিনয়কে বিদায় জানালেন ছোট পর্দার অভিনেত্রী সুমনা ইয়াসমিন সায়মা। বিয়ের সাড়ে ৩ মাস পর এমন ঘোষণা দিলেন অল্প সময়ে খ্যাতি কুড়ানো এই অভিনেত্রী।
গত ৪ এপ্রিল, সায়মা তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন। তাতে এ অভিনেত্রী বলেন, “দয়া করে মিডিয়া-সংক্রান্ত কোনো কাজের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”
সায়মা
সায়মার জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরে। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয়ে নাম লেখান। অভিনয়ে পা রেখেই খ্যাতি লাভ করেন এই অভিনেত্রী। তবে কি কারণে অভিনয়কে বিদায় জানালেন তা অবশ্য জানাননি তিনি। এ বিষয়ে কথা বলতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে একটি গণমাধ্যমে সায়মা বলেন, “আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকের জন্য ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিও চিত্রে কাজের প্রস্তাব পাই। এই বছরই কাজটি এসেছে।”
গত বছরের ১২ ডিসেম্বর বিয়ে করেন সায়মা। তার বরের নাম রাসেল খান, তিনি লন্ডনপ্রবাসী। স্বামীর সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়মা।
সায়মা
গত বছর ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সায়মার। ‘হরবোলা’, ‘সাথী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। বছরখানেক অভিনয়ে দেখা গেছে তাকে।
ঢাকা/শান্ত
পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও ৪ কমিশনার