ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আগামী ৪ মাসের মধ্যে বিয়ে করবেন করন-তেজস্বী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৪ জুন ২০২৬   আপডেট: ১২:৫৩, ৪ জুন ২০২৬
আগামী ৪ মাসের মধ্যে বিয়ে করবেন করন-তেজস্বী?

করন কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ

ভারতীয় টেলিভিশন জগতের জনপ্রিয় তারকা জুটি করন কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। তাদের প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে আলোচনা কম হয়নি। গত বছর বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে বিয়ের পিঁড়িতে বসার কথা থাকলেও তা হয়নি। কিছুদিন আগে টিভি রিয়েলিটি শো ‘দেশাই বিলিং’-এর সেটে বাগদান সারেন তারা। এরপর বিয়ের জল্পনা আরো জোরদার হয়েছে। 

এবার সেলিব্রিটি ট্যারোট কার্ড রিডার ড. গীতাঞ্জলি সাক্সেনা তাদের সম্পর্ক-বিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। ট্যারোট কার্ডের ইঙ্গিত অনুযায়ী, তাদের বিয়ে খুব বেশি দূরে নয়। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে গীতাঞ্জলি সাক্সেনা জানান, আগামী চার মাসের মধ্যেই তারা বিয়ে করতে পারেন।

আরো পড়ুন:

ড. গীতাঞ্জলী সাক্সেনা বলেন, “আগামী চার মাসের মধ্যেই তাদের বিয়ে করা উচিত। আমার মতে, তাদের বিয়ে এই বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত অথবা আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে।”

তেজস্বী প্রকাশ


২০২৭ সালের মধ্যে করন-তেজস্বীর বিয়ে করা উচিত বলে মনে করেন সাক্সেনা। না হলে নতুন করে সংকট তৈরি হতে পারে। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমার কার্ড অনুযায়ী, আগামী বছরের অক্টোবরের আগেই তাদের বিয়ে হয়ে যাওয়া উচিত। কারণ এরপর তাদের মধ্যে কিছু সমস্যা ও মতপার্থক্যের ইঙ্গিত দেখতে পাচ্ছি। ২০২৬ সাল তাদের বিয়ের জন্য খুবই শুভ। তারা যদি বিয়ে করতে চান, তাহলে ২০২৭ সালের মধ্যেই তা করা উচিত। তাদের অবশ্যই বিয়ে করা উচিত, কারণ এটি তাদের জন্য খুবই ভালো সময়।”

ড. গীতাঞ্জলী সাক্সেনার ভবিষ্যদ্বাণী নিয়ে কোনো মন্তব্য করেননি করন কিংবা তেজস্বী। তবে এর আগে এক সাক্ষাৎকারে তেজস্বী বলেছিলেন, “আমার জন্য সাধারণ কোর্ট ম্যারেজ ঠিক আছে। আমরা ঘুরে বেড়াব, আরাম করব।”


করনের সঙ্গে তেজস্বী 


ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৫তম আসরে বিজয়ী হন তেজস্বী প্রকাশ। জয়ী হওয়ার কয়েক দিন পরই তেজস্বীর বাবা ঘোষণা দেন—“অভিনেতা করন কুন্দ্রাকে বিয়ে করতে যাচ্ছে তেজস্বী।” কিন্তু এর কিছুদিন পরই খবর চাউর হয় ভেঙে গেছে এ জুটির প্রেম! তবে এসব গুঞ্জন উড়িয়ে চুটিয়ে প্রেমে মজেন এই যুগল। 

‘বিগ বস ১৫’ আসরে প্রতিযোগী ছিলেন করন কুন্দ্রা-তেজস্বী। এ প্রতিযোগিতায় বিজয়ী হন তেজস্বী, তৃতীয় অবস্থানে ছিলেন করন। বিগ বসের ঘরে করনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তেজস্বী প্রকাশ। গ্র্যান্ড ফিনালে শেষ হলেও এ জুটির প্রেম শেষ হয়নি! বরং তারা তাদের প্রেম পরিণয় দেওয়ার পরিকল্পনা করেছেন। 

সংগীত পরিবারের সন্তান তেজস্বী। কিন্তু পেশা হিসেবে অভিনয়কে বেছে নেন তিনি। এই টেলি সুন্দরী ছিলেন প্রকৌশলীর ছাত্রী। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস আর টেলিকমিউনিকেশনস বিষয়ে ডিগ্রি নিয়েছেন। একটি সংস্থায় চাকরিও করতেন তেজস্বী। কিন্তু অভিনয়জগতের হাতছানি এড়াতে পারেননি তিনি। তাই একসময় চাকরি ছেড়ে পাকাপাকি অভিনয়জগতে পা রাখেন। 

তেজস্বী প্রকাশ


২০১২ সালে লাইফ ওকের ‘২০১২’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তেজস্বী। এরপর ‘সংস্কার: ধরোহর আপনো কি’, ‘স্বরাগিনী: জোড়ে রিস্তো কে সুর’, ‘পহরেদার পিয়া কি আর সিলসিলা বদলেতে রিস্তো কা’, ‘নাগিন’ ধারাবাহিকে দেখা গেছে তাকে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়