ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রযোজক পাহলাজ নিহালানি মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৪ জুন ২০২৬   আপডেট: ১৩:২২, ৪ জুন ২০২৬
প্রযোজক পাহলাজ নিহালানি মারা গেছেন

পাহলাজ নিহালানি

বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক ও ভারতের দ্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের (সিবিএফসি) সাবেক চেয়ারম্যান পাহলাজ নিহালানি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

ইন্ডিয়া টুডে-এর তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। লিভারজনিত সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে।

আরো পড়ুন:

হিন্দি চলচ্চিত্র অঙ্গনে প্রযোজক হিসেবে পাহলাজ নিহালানি ছিলেন পরিচিত নাম। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আঁখেঁ’, ‘আন্দাজ’, ‘তালাশ’, ‘রাঙ্গিলা রাজা’ এবং ‘জুলি টু’।

২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভারতের চলচ্চিত্র প্রত্যয়ন সংস্থা সিবিএফসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালে সেন্সরশিপ ও চলচ্চিত্রের ছাড়পত্র নিয়ে নানা বিতর্ক ও আলোচনার কারণে বেশ আলোচিত ছিলেন।

দীর্ঘ কয়েক দশক ধরে হিন্দি চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন পাহলাজ নিহালানি। প্রযোজক ও প্রশাসক—উভয় ভূমিকাতেই তিনি বলিউডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ঢাকা/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়