ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়লো ৩৫ বসতঘর

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
উখিয়ায় মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়লো ৩৫ বসতঘর

সোমবার মধ্যরাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ৩৫টি কাঁচা ঘর পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৫ ব্লকে ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য জানান, চারটি ইউনিট কাজ করে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

রোহিঙ্গা যুবক জিয়া হিরো বলেন, ‘‘কিছুদিন না যেতে আবারো রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প আগুন লাগলো। এবার ক্যাম্প ৫-এ আগুন লাগে। কিছু আশ্রয়কেন্দ্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’’

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দোলন আচার্য্য জানান, অনেক চেষ্টার পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর ৫টার দিকে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়। ঘটনাস্থলটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ৯ কিলোমিটার দূরত্বে ছিল। আগুন নেভাতে উখিয়া ফায়ার স্টেশনের ৩টি ইউনিট এবং স্যাটেলাইট ফায়ার স্টেশনের একটি ইউনিটসহ মোট ৪টি ইউনিট কাজ করে।

তিনি জানান, আগুনে রোহিঙ্গা ক্যাম্পের ৩৫টি কাঁচা ঘর পুড়ে গেছে। আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়