ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে ভাবনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ৯ মে ২০২৬  
‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে ভাবনা

আশনা হাবিব ভাবনা

বড়পর্দায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ভয়ংকর সুন্দর’-এর পর নতুন নতুন চলচ্চিত্রে কাজের খবরের মধ্যেই এবার তিনি যুক্ত হয়েছেন ‘ঢাকা ১২০৫’ সিনেমায়।

নগরজীবনের বাস্তবতা, প্রেম, সংগ্রাম ও সম্পর্কের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন ওয়ালিদ আহমেদ। এতে ভাবনার বিপরীতে অভিনয় করছেন নবাগত রাকিব হোসেন।

আরো পড়ুন:

সম্প্রতি ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন ভাবনা। তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিনীত চলচ্চিত্র নিয়ে উপস্থিত হওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী বেনারসিও তুলে ধরেছেন তিনি।

নতুন সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, “‘ঢাকা ১২০৫’-এর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ। একটি গান ও কিছু ডাবিং বাকি আছে। আশা করছি সুন্দর সময়ে দর্শকদের সামনে সিনেমাটি আনতে পারবো।”

সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। নির্মাতা জানান, ঢাকার অচেনা ভেতরের জীবন, আবেগ ও সম্পর্কের গল্পই উঠে আসবে এই সিনেমায়।

পরিচালক ওয়ালিদ আহমেদের ভাষ্য, “ভাবনা অত্যন্ত নিবেদিত একজন শিল্পী। আর রাকিব খুব দ্রুত চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারে। দর্শক সিনেমাটিতে দুজনের দারুণ রসায়ন দেখতে পাবেন।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়