ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পারস্য উপসাগরে আটকে পড়া ২০ হাজার নাবিক মানসিক চাপের সম্মুখীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৯ মে ২০২৬   আপডেট: ১৫:২৪, ৯ মে ২০২৬
পারস্য উপসাগরে আটকে পড়া ২০ হাজার নাবিক মানসিক চাপের সম্মুখীন

২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে অবরোধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া ২০ হাজার নাবিক অতিসতর্কতা, অবসাদ, ক্লান্তি, একাকীত্ব, বিষণ্ণতা এবং উদ্বেগের মতো মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন। যুক্তরাজ্যভিত্তিক নাবিকদের দাতব্য সংস্থা ‘দ্য সেইলার্স সোসাইটি’- এর ক্রাইসিস রেসপন্স নেটওয়ার্কের বরাত দিয়ে শনিবার (৯ মে) আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গ্যাভিন লিম জানান, ক্যাপ্টেন থেকে শুরু করে রাঁধুনি, প্রকৌশলী এবং অন্যান্য কর্মকর্তা পর্যন্ত- নাবিকরা শুধু আটকাই পড়েননি, বরং কিছু ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের সরাসরি গোলাগুলির মুখে পড়েছেন।

আরো পড়ুন:

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মতে, অন্তত ১১ জন নাবিক নিহত হয়েছেন।

গ্যাভিন লিম জানান, তিনি এমন একটি জাহাজের নাবিকদলের সাথে কথা বলেছেন যেটি একটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তিনি এএফপিকে বলেন, “তারা ভেবেছিল: ‘আমরা মারা যাব’। তারা ড্রোন উড়তে দেখে, ক্ষেপণাস্ত্র উড়তে দেখে এবং তারপর আমরা এমন ঘটনাও দেখি যেখানে জাহাজগুলো আক্রান্ত হয়। আপনি কল্পনা করতে পারেন কী পরিমাণ উদ্বেগ এবং ভয় জমা হচ্ছিল।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়