ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৮ মে ২০২৬  
সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

ফাইল ফটো

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

শুক্রবার (৮ মে) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

আরো পড়ুন:

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুবুর রহমান বলেন, “মারা যাওয়া তিন শিশুর বয়স ছয় মাস থেকে এক বছরের মধ্যে। তারা সবাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিল।”

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরো একজনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪১ জন রোগী।

ঢাকা/রাহাত/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়