ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বর্ণের সঙ্গে বেড়েছে রূপার দাম 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৭ মে ২০২৬  
স্বর্ণের সঙ্গে বেড়েছে রূপার দাম 

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের দামের সঙ্গে কিছুটা বাড়ানো হয়েছে রূপার দামও।

এবার স্বর্ণ প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে টানা দুই দিন বাড়লো স্বর্ণের দাম। ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৯৫ ডলার।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় কেনাবেচা হচ্ছে। 

স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ১১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।

ঢাকা/নাজমুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়