যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হতে পারে ১ পৃষ্ঠার সমঝোতা স্মারকে
মাত্র এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের মাধ্যমে শেষ হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ। বিস্তারিত পারমাণবিক আলোচনার জন্য একটি কাঠামো নির্ধারণ করতে ইরানের সঙ্গে এই এক পৃষ্ঠার সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছে গিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দুজন মার্কিন কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আরো দুটি সূত্রের বরাত দিয়ে বুধবার (৬ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আশা করছে। তবে এতে সতর্ক করে বলা হয়েছে, এখনো কোনো বিষয়ে সমঝোতা হয়নি। কিন্তু বলা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পক্ষগুলো চুক্তির এত কাছাকাছি আর কখনো আসেনি।
অ্যাক্সিওস জানিয়েছে, অন্যান্য শর্তে মধ্যে এই চুক্তিতে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া,ইরানের জব্দকৃত বিলিয়ন ডলারের তহবিল ছাড়ার সম্মতি এবং উভয় পক্ষের হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক পৃষ্ঠার ১৪ দফা এই সমঝোতা স্মারকটি নিয়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এবং বেশ কয়েকজন ইরানি কর্মকর্তার মধ্যে সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে।
অ্যাক্সিওস আরো জানিয়েছে, সমঝোতা স্মারকটিতে এই অঞ্চলে যুদ্ধের সমাপ্তি এবং প্রণালিটি খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা ও মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে একটি বিস্তারিত চুক্তির জন্য ৩০ দিনের আলোচনা শুরুর ঘোষণা থাকবে।
ঢাকা/শাহেদ
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী