ঢাকা     রোববার   ২১ জুন ২০২৬ ||  আষাঢ় ৭ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমুর বাসভবনের সামনের টিনের বেড়া অপসারণ 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৬ মে ২০২৬  
আমুর বাসভবনের সামনের টিনের বেড়া অপসারণ 

আমুর বাসভবনের সামনের টিনের বেড়া অপসারণ করা হয়েছে।

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্যোগে সাবেকমন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনের সামনের টিনের বেড়া অপসারণ করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে ঝালকাঠি শহরের রোল্যান্স রোড এলাকায় অবস্থিত বাসার সামনে থেকে বেড়া সরানো হয়। 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাকর্মীরা সেখানে গিয়ে বাড়ির মূলগেটের সামনে লাগানো টিনের বেড়া খুলে ফেলে। পরে টিনগুলো স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ওই বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। গত বৃহস্পতিবার কে বা কারা বাড়ির সামনের গেটে টিনের বেড়া স্থাপন করে।  দুপুরে আন্দোলনকারীরা সেই টিনের বেড়া ভেঙে ফেলার পাশাপাশি বাড়ির সামনের লোহার গেট কেটে ফেলেন এবং সেটিও স্থানীয়দের মাঝে দিয়ে দেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়