ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘অপরাধ করল রাজীব, অথচ সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৯ জুন ২০২৬   আপডেট: ১৫:৫৮, ১৯ জুন ২০২৬
‘অপরাধ করল রাজীব, অথচ সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে’

প্রাক্তন বাগদত্তা রাজীব হাসানের সঙ্গে প্রভা, শিহাব শাহীন (বাঁ থেকে)

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ২০১০ সালের ১৯ আগস্ট একটি নাটকের শুটিং সেটে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। বিয়ের পরপরই প্রভার সাবেক বাগদত্তা রাজীব হাসানের সঙ্গে তার কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’-তে রূপ নেয়। বছর পেরোতে না পেরোতেই তাদের ছাড়াছাড়িও হয়ে যায়।

আরো পড়ুন:

গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভেসে বেড়াচ্ছে। এ ছবিতে প্রাক্তন বাগদত্তা রাজীব হাসানের সঙ্গে দেখা যায় সাদিয়া জাহান প্রভাকে। মূলত, ছবিটি তাদের বাগদানের দিন তোলা। ছবিটি শেয়ার করে কেউ কেউ রাজীব হাসানের বিচার দাবি করছেন। ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বিস্ফোরক তথ্য দিয়েছেন পরিচালক শিহাব শাহীন।   

লেখার শুরুতে শিহাব শাহীন বলেন, “টাইমলাইনে ছবিটা আসলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সাথে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কীভাবে এই কাজটা করলা? যাকে ভালোবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা?’ ইনিয়ে-বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণিত হয়েছে সব মিথ্যা!” 

এ ঘটনার পর রাজীবের কোনো শাস্তি হয়নি। তা স্মরণ করে শিহাব শাহীন বলেন, “এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেপ্তার হবার কথা, হয়নি। বিচার হবার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইনও ছিল না, আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে।”

‘পিস অব শীট’-এর মর্মাথ উপলদ্ধির বিষয়টি টেনে শিহাব শাহীন বলেন, “ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে ‘পিস অব শীট’। মাঝে মাঝে কাউকে কাউকে দেখলে এই লাইনটার মর্মার্থ বুঝতে পারি আমি।”

শিহাব শাহীনের পোস্টকে কেন্দ্র করে দুই শিবিরে ভাগ হয়েছেন নেটিজেনরা। একটি অংশ রাজীবের বিচার দাবি করছেন। শান্তা পল নামে একজন লেখেন, “সেদিন যদি আপনার মতো করে অনেকে পোস্ট করত, লেখালেখি করত, অবশ্যই রাজীব নামে পশুটার বিচার হতো। বিচার হয়নি বলে যে কখনোই বিচার হবে না, বিষয়টা তো এমন না। প্রশাসন চাইলে এখনো তাকে বিচারের আওতায় আনা সম্ভব।” এমন অসংখ্য মন্তব্য যেমন রয়েছে, তেমনই নেটিজেনদের অন্য একটি অংশ ঘটনার জন্য প্রভাকে দায়ী করছেন।  

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়