ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ, টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ক্রীড়াডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৯ জুন ২০২৬   আপডেট: ১৪:৪২, ১৯ জুন ২০২৬
দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ, টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

সিরিজ বাঁচানোর কঠিন সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

আরো পড়ুন:

প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের পরাজয়ে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ফলে সিরিজ সমতায় ফেরাতে হলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে লাল-সবুজের প্রতিনিধিদের। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন গতির ঝড় তোলা পেসার নাহিদ রানা এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। আগে ব্যাট করার সুবিধা পাচ্ছে না বাংলাদেশ। আজ তাদের নামতে হবে রান তাড়ার চ্যালেঞ্জ নিয়ে। সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া বড় সংগ্রহ গড়ে চাপ বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু করবে, আর বাংলাদেশ চাইবে নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের আটকে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে।

দুই দলের জন্যই ম্যাচটির গুরুত্ব অনেক। অস্ট্রেলিয়ার সামনে সিরিজ নিশ্চিত করার সুযোগ, আর বাংলাদেশের সামনে সিরিজে টিকে থাকার লড়াই। তাই মাঠের লড়াইয়ে শুরু থেকেই বাড়তি তীব্রতা দেখা যাওয়ার আভাস মিলছে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়