ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকা অন্যায্য: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ১৮ জুন ২০২৬   আপডেট: ১০:২২, ১৮ জুন ২০২৬
ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকা অন্যায্য: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আঞ্চলিক অন্যান্য দেশগুলোর কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকা সত্ত্বেও ইরানের কাছে তা না থাকাটা ‘অন্যায্য।’

আরো পড়ুন:

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে বৃহস্পতিবার (১৮ জুন) ট্রাম্প এই মন্তব্য করেন।

এর আগে ট্রাম্প ফরাসি রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে বহুল প্রতিক্ষীত সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। বুধবার সকালেও ট্রাম্প সমঝোতা স্মারকে স্বাক্ষর না করার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, চুক্তিটি চূড়ান্ত নয় এবং এটি পছন্দ না হলে তিনি আবার ইরানে বোমা ফেলবেন।

বৃহস্পতিবার ভোররাতে এক সংবাদ সম্মেলনে ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, “যদি তারা চুক্তি লঙ্ঘন করে, আমরা তাদের ওপর বোমা বর্ষণ করব। আমি চাই না তারা তা করুক। আমি চাই তারা চুক্তি মেনে চলুক।” 

তিনি ইরানিদের ‘বুদ্ধিমান মানুষ’ বলেও অভিহিত করেছেন। 

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা আগামী ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য কাজ করছেন। ট্রাম্প বলেন, তিনি আশা করেন এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে শান্তি আনবে এবং তেলের দাম কমাবে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়