ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১৮ জুন ২০২৬   আপডেট: ১০:৫৭, ১৮ জুন ২০২৬
নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত জালাল উদ্দিন (বাঁয়ে)।

নাটোরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

​বুধবার (১৭ জুন) রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তৈয়ব আলী মামলার রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

​আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ আগস্ট নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি গ্রামে নিজ বাড়ির আঙিনায় খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা করেন।

মামলাটির বিচারিক কার্যক্রম নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুরু হলেও পরবর্তীতে তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বুধবার রায় ঘোষণা করেন।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুন্সি আবুল কালাম আজাদ বলেন, “আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।"

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়