নানার বাড়িতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ফেনী সদর উপজেলার শর্শদি এলাকায় ট্রেনে কাটা পড়ে হুচাইফা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে দুর্ঘটনার শিকার হয় সে।
নিহত হুচাইফা সদর উপজেলার বালিগাঁও এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে শর্শদি যায় হুচাইফা। বিকেলে রেললাইন সংলগ্ন স্থানে খেলা করার সময় চাঁদপুর থেকে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, “নানার বাড়িতে বেড়াতে এসে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/সাহাব/মাসুদ