ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৭ জুন ২০২৬   আপডেট: ১২:০৯, ১৭ জুন ২০২৬
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার রায় আজ

নিহত আয়াত।

চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায় আজ বুধবার (১৭ জুন) ঘোষণা করা হবে। বহুল আলোচিত এ মামলার রায়কে কেন্দ্র করে আদালত পাড়া ও সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরো পড়ুন:

চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস হত্যা মামলাটির রায় ঘোষণা করবেন। 

আদালত সূত্র জানায়, আয়াত হত্যা মামলায় ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। পরে আদালত রায়ের জন্য ১৭ জুন দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। পরে তদন্তে উঠে আসে, প্রতিবেশী আবীর আলী মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেন। পরিকল্পনা ব্যর্থ হলে তিনি আয়াতকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেন।

তদন্তকারী সংস্থা পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে আবীর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তদন্তে তার বাসা থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনার সঙ্গে আয়াতের ডিএনএ মিল পাওয়া যায়। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় আবীরকে প্রধান আসামি করা হলেও তার বাবা, মা ও বোনকে অব্যাহতির সুপারিশ করা হয়। একই ঘটনায় জড়িত এক কিশোরের বিচার শিশু আদালতে পৃথকভাবে চলমান রয়েছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়