ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভুট্টা ক্ষেতের মাটি খুঁড়তেই মিলল শিশুর বস্তাবন্দি লাশ

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১৬ জুন ২০২৬  
ভুট্টা ক্ষেতের মাটি খুঁড়তেই মিলল শিশুর বস্তাবন্দি লাশ

ফাইল ফটো

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টা ক্ষেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাড়ির পাশের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত নন্দিনী একই গ্রামের নলিনী কান্তের মেয়ে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল থেকে নন্দিনীকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। আজ সকালেও একইভাবে তাকে খুঁজতে বের হন পরিবার ও স্থানীয় লোকজন। একপর্যায়ে ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর নরম মাটি খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেপ্তার ও হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।”

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়