ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রোগ্রামিং শিখতে মালয়েশিয়ায় গেলেন ইসির ৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ১৬ জুন ২০২৬  
প্রোগ্রামিং শিখতে মালয়েশিয়ায় গেলেন ইসির ৫ কর্মকর্তা

নির্বাচন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরো আধুনিক ও কার্যকর করতে পাইথন প্রোগ্রামিং ও ডাটা অ্যানালাইটিকস বিষয়ে প্রশিক্ষণ নিতে মালয়েশিয়ায় গেছেন নির্বাচন কমিশনের (ইসি) পাঁচ কর্মকর্তা।

সোমবার (১৫ জুন) ইসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখার সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি মালয়েশিয়ায় যান। এ বিষয়ে ইসির উপসচিব জি এম শাহাতাব উদ্দিন একটি সরকারি আদেশ জারি করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, ‘ডেভেলপমেন্ট অব অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম, ইলেকটোরাল অ্যাপস অ্যান্ড আপগ্রেডেশন অব ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ১৫ জুন শুরু হওয়া পাঁচ দিনব্যাপী কর্মসূচি আগামী ২১ জুন পর্যন্ত চলবে।

যদিও বর্তমানে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান আইন থেকে বাদ দেওয়া হয়েছে, তবু নির্বাচনি বিভিন্ন অ্যাপ্লিকেশন, সফটওয়্যার উন্নয়ন এবং তথ্যভিত্তিক ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

ইসির কর্মকর্তারা বলছেন, ডাটা বিশ্লেষণ ও প্রোগ্রামিং-সংক্রান্ত আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে নির্বাচন পরিচালনায় ব্যবহৃত প্রযুক্তিগত অবকাঠামো আরো শক্তিশালী ও কার্যকর করা সম্ভব হবে। এর ফলে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাপনার বিভিন্ন ডিজিটাল সেবা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়