ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিএমপিতে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১৫ জুন ২০২৬   আপডেট: ২২:৩৬, ১৫ জুন ২০২৬
সিএমপিতে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) একযোগে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তনসহ আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

সোমবার (১৫ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ পদায়ন ও বদলি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খানকে সিটি স্পেশাল ব্র্যাঞ্চে (সিটিএসবি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম।

কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার।

খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় খুলশী থানার দায়িত্ব দেওয়া হয়েছে সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হককে।

চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুন।

চান্দগাঁও থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবি-দক্ষিণে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন।

সিএমপির অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং প্রশাসনিক কার্যক্রম আরো শক্তিশালী করার অংশ হিসেবে এই রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়