ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১৫ জুন ২০২৬   আপডেট: ২২:০৪, ১৫ জুন ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

পটুয়াখালীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে দুলাল গাজী (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৫ মে) দুপুর ১২টায় পটুয়াখালী সদর উপজেলার এক আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। দুলাল ওই এলাকার মৃত হাসেম গাজীর ছেলে। তিনি পেশায় ট্রলার চালক। 

এলাকাবাসী ও ওই ছাত্রীর পারিবার সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার জন্য বান্ধবীকে ডাকতে যাচ্ছিল ওই শিশু। এ সময় মজা খাওয়ানোর কথা বলে ঘরের মধ্যে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে প্রতিবেশী দুলাল গাজী। ঘটনার পরে ওই ছাত্রী কান্না শুরু করলে স্থানীয়রা বিষয়টি তার কাছ থেকে জানতে পেরে ওই এলাকার একটি ফার্মেসি থেকে দুলাল আটক করে পুলিশে সোপর্দ করেন। 

ভূক্তভোগীর মামা বলেছেন, “আমার ভাগ্নিকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলে সে বলে, তার সাথে দুলাল খারাপ কাজ করছে। এর পর আমরা বাজারে গিয়া দুলালকে দেখতে পেয়ে আটক করি। ওর লুঙ্গিতে রক্তের দাগ লেগে আছে। আমরা এর বিচার চাই।”

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ভিকটিমকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়