পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটে পছন্দের দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক কিশোর।
সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম হামিদ আহমদ (১৫)। তিনি ওই এলাকার আক্তার মিয়ার ছেলে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, আজ দুপুরে পর্তুগালের পতাকা টাঙাতে বাড়ির পাশের একটি গাছে ওঠে হামিদ। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
মনির হোসেন জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা হামিদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হতে পারে।
ঢাকা/রাহাত/রফিক
হামে আরো ৪ শিশুর মৃত্যু