ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুখ্যমন্ত্রী বিজয়ের ভাঙা সংসার জোড়া লাগছে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৪ জুন ২০২৬   আপডেট: ১৯:৫২, ১৪ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের ভাঙা সংসার জোড়া লাগছে?

স্ত্রীর সঙ্গে থালাপাতি বিজয়

বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। সোমবার (১৫ জুন) চেন্নাইয়ের একটি পারিবারিক আদালতে এ মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে গুঞ্জন উড়ছে, জোড়া লাগছে বিজয়-সংগীতার ভাঙা সংসার। 

আরো পড়ুন:

মানি কন্ট্রোল এক প্রতিবেদনে জানিয়েছে, বিজয়-সংগীতার সংকটটি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে। যদিও বিজয় বা সংগীতা—কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তারপরও গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সমঝোতাকে ঘিরে নানা জল্পনা-কল্পনা জোরালো হয়েছে।

বিজয়-সংগীতার ফেলে আসা আনন্দঘন মুহূর্ত


এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন। এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজয়ের মা শোভা চন্দ্রশেখর মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। ব্যক্তিগতভাবে এই দম্পতির মতপার্থক্য দূর করতে উভয়ের সঙ্গে আলোচনা চলমান রেখেছেন। 

পুত্র জেসন সঞ্জয় ও কন্যা দিব্য সাশাকে নিয়ে এতদিন লন্ডনে অবস্থান করছিলেন বিজয়ের স্ত্রী সংগীতা। সম্প্রতি লন্ডন থেকে চেন্নাইয়ে ফিরেছেন। এ বিষয়ে একাধিক সূত্র বলেন, “বিজয়-সংগীতার সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে এগোতে পারে, তা নিয়ে আলোচনা করার জন্য এ দম্পতি একসঙ্গে সময় কাটাচ্ছেন এবং পরিস্থিতি পুনর্মূল্যায়নের চেষ্টা করছেন।”

বিজয়-সংগীতার ফেলে আসা আনন্দঘন মুহূর্ত


১৯৯৬ সালে চেন্নাইয়ে শুটিং করার সময়ে সংগীতার সঙ্গে পরিচয় হয় বিজয়ের। এই নায়কের শুটিংয়ের খবর পেয়ে সেখানে হাজির হন তার অন্ধ ভক্ত সংগীতা। শুধু বিজয়ের সঙ্গে দেখা করার জন্যই যুক্তরাজ্য থেকে ভারতে এসেছিলেন সংগীতা; এমন কর্মকাণ্ড দেখে সংগীতায় মুগ্ধ হন বিজয়। পরবর্তীতে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়।

১৯৯৯ সালের ২৫ আগস্ট সাতপাকে বাঁধা পড়েন বিজয়-সংগীতা। ২০০৫ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র জেসন সঞ্জয়। এ দম্পতির দিব্য সাশা নামে একটি কন্যা সন্তানও রয়েছে। সেই ভালোবাসা ভুলে ২৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে মামলা করেন সংগীতা। 

বর-কনের সাজে বিজয়-সংগীতা


বিবাহবিচ্ছেদের আবেদনে বিজয়ের স্ত্রী সংগীতা দাবি করেছেন, একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সালে বিষয়টি তিনি জানতে পারেন, এখনো সেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বিজয়। সংগীতা স্বর্ণালিঙ্গম দাবি করেছেন, সেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়, তবে তা করেননি। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়