ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘প্রধানমন্ত্রী আসতেই থেমে গেল বৃষ্টি, আল্লাহর নেয়ামত’

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ১৩ জুন ২০২৬  
‘প্রধানমন্ত্রী আসতেই থেমে গেল বৃষ্টি, আল্লাহর নেয়ামত’

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ফটো

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, “সকাল থেকে আমরা অঝোর ধারায় বৃষ্টি হতে দেখেছি। কিন্তু আল্লাহর কী নেয়ামত, প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করার পরই আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেছে। এটি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তানের প্রতি আল্লাহর বিশেষ নেয়ামত।”

আরো পড়ুন:

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই তিনি পর্যায়ক্রমে সেগুলোর বাস্তবায়ন শুরু করেছেন। কথার সঙ্গে কাজের এই মিলই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির মূল দর্শন।”

তিনি আরও বলেন, “জনগণের কল্যাণ, উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান আজ প্রথমবারের মতো কক্সবাজার সফর করছেন। আজ শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতারা তাকে স্বাগত জানান। দিনব্যাপী প্রায় ১২ ঘণ্টার এ সফরে প্রধানমন্ত্রী ১১টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তার আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

ঢাকা/তারেকুর//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়