ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১৩ জুন ২০২৬   আপডেট: ২০:২৫, ১৩ জুন ২০২৬
জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্রাজিলপ্রেমের কথা জানিয়ে শৈশবের প্রিয় তারকাদের স্মৃতিও তুলে ধরেছেন তিনি।

আরো পড়ুন:

তারকাদের পছন্দের দল নিয়ে ভক্তদের আগ্রহ থাকে সব সময়। সেই তালিকায় এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলি। শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের প্রতি ভালোবাসার কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে বুবলি লেখেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।”

ছবি বুবলির ফেসবুক পেইজ নেওয়া

বুবলির এই সংক্ষিপ্ত পোস্টেই ফুটে উঠেছে তার দীর্ঘদিনের ব্রাজিল-সমর্থনের গল্প। বিশেষ করে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহোর নাম উল্লেখ করে তিনি বুঝিয়ে দিয়েছেন, ছোটবেলা থেকেই সাম্বা ফুটবলের প্রতি তার আলাদা টান রয়েছে।

বাংলাদেশে বিশ্বকাপ মৌসুমে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে সমর্থকদের মধ্যে যে উন্মাদনা দেখা যায়, বুবলির পোস্টও তার ব্যতিক্রম নয়। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তরা মন্তব্যে নিজেদের সমর্থনের কথা জানাতে শুরু করেন। কেউ ব্রাজিলের প্রতি তার আনুগত্যের প্রশংসা করেছেন, আবার কেউ বিশ্বকাপের পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছেন।

তাই বিশ্বকাপের আবহে বুবলির কণ্ঠেও ধরা পড়েছে সেই পুরোনো আবেগ; জয়-পরাজয় যাই হোক, তার সমর্থন সবসময় ব্রাজিলের পক্ষেই।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়