ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১৩ জুন ২০২৬  
অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবি উপাচার্য

অধ্যাপক মো. ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সর্বোত্তম চর্চা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে দুই সপ্তাহের সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন।

আরো পড়ুন:

শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রাবি উপাচার্যসহ বাংলাদেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে রাবি উপাচার্যসহ প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে মেলবোর্ন, মোনাশ, গ্রিফিথ, নিউ সাউথ ওয়েলস এবং উলংগং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে আয়োজিত কর্মশালা ও দলীয় আলোচনায় অংশ নেবে। এসব কর্মসূচিতে উচ্চশিক্ষা ব্যবস্থাপনা, উত্তম অনুশীলন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে তারা মতবিনিময় করবেন।

এ বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, “এই সফর থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরো আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক হবে।”

তিনি মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের উচ্চশিক্ষা খাতকে আরো গতিশীল, সুশাসিত এবং বৈশ্বিক মানসম্পন্ন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়