ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১১ জুন ২০২৬   আপডেট: ১৮:১৭, ১১ জুন ২০২৬
পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম

অধ্যাপক মো. আমিরুল ইসলাম কনক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. আমিরুল ইসলাম কনক পদত্যাগ করেছেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে হাতে লেখা পদত্যাগপত্র শেয়ার করে বিষয়টি জানান তিনি। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত ওই পদত্যাগপত্রে তিনি লেখেন, সবিনয়ে অবহিত করছি যে আমি নিম্নস্বাক্ষরকারী গত ০৬.০৯.২০২৪ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়-ছাত্র-উপদেষ্টা দপ্তরের দায়িত্বে আছি। একাডেমিক এবং গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে আমার পক্ষে ছাত্র-উপদেষ্টা পদে দায়িত্ব পালন করা সম্ভবপর নয়।

তিনি আরো লিখেছেন, এমতাবস্থায় ছাত্র-উপদেষ্টা পদ থেকে আমাকে অদ্য ১১.০৬.২০২৬ তারিখ অপরাহ্ন থেকে অব্যাহতিদানে আপনার একান্ত মর্জি হয়।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মো. আমিরুল ইসলাম বলেন, আমার পদত্যাগের খবরটি সত্য। আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। একাডেমিক ব্যস্ততা এবং লেখালেখিতে ব্যাঘাত ঘটার কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, “একটা মিটিং থাকার কারণে আমি এখনো অফিসে যাইনি। তবে জেনেছি তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র হাতে পেলে বিস্তারিত জানতে পারব।”

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়