ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাভারে আসামি গ্রেপ্তারে গিয়ে হামলায় আহত ২ পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১০ জুন ২০২৬   আপডেট: ০৯:২৫, ১০ জুন ২০২৬
সাভারে আসামি গ্রেপ্তারে গিয়ে হামলায় আহত ২ পুলিশ

হাসপাতালে চিকিৎসাধীন আহত এক পুলিশ সদস্য।

ঢাকার সাভারে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার বক্তারপুর এলাকায় হামলার শিকার হন তারা। 

আহত দুই পুলিশ সদস্য হলেন- সাভার মডেল থানার এসআই এসএম শামীম ও এএসআই মশিউর রহমান খান।

আহত এসআই এসএম শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে তিনি এবং এএসআই মশিউর রহমান বক্তারপুর এলাকায় যান। অভিযানের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রফিকুলকে গ্রেপ্তার করেন। হাতকড়া পড়াতে গেলে রফিকুলসহ ৭-৮ জন লোক ইট ও লাঠি দিয়ে তাদের দুজনকে মারধর করেন। একপর্যায়ে তারা আসামি রফিকুলকে ছিনিয়ে নেয়। পরে কাছাকাছি থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক বলেন, ‍“রাত সাড়ে ৮টার দিকে দুইজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।” 

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে দুইজন পুলিশ সদস্যের ওপর হামলা হয়। আহত সদস্যদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় নিয়মিত মামলা করা হবে।” 

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়