ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১০ জুন ২০২৬   আপডেট: ০৯:১০, ১০ জুন ২০২৬
পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থকের মৃত্যু

ফয়সাল হোসেন

মানিকগঞ্জ সদর উপজেলায় ব্রাজিলের পতাকা টানাতে আম গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর এলাকায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া ফয়সাল হোসেন সদর উপজেলার ফয়সাল এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনের চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন পরই বিশ্বকাপ ফুটবল। ফয়সাল হোসেন মঙ্গলবার বিকেলে ব্রাজিলের পতাকা টানাতে এলাকার একটি আম গাছে ওঠেন। অসাবধনতার কারণে গাছের পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। ফলে বিদ্যুৎস্পষ্ট হয়ে গাছ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরিক্ষা করে হাসপাতালের চিকিৎসক ফয়সাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়েছিল। নিহতের মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন। থানায় অমৃত্যুর মামলা হবে।

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়