ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৯ জুন ২০২৬   আপডেট: ১২:৫২, ৯ জুন ২০২৬
বগুড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

মারা যাওয়া সাব্বির হোসেন।

বগুড়ার শেরপুরে জমি থে‌কে হাস আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিমপাড়া (স্কুলপাড়া) এলাকায় ঘটনাটি ঘটে।

বজ্রপা‌তে মৃত্যুর তথ্য শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনু‌দ্দিন নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মারা যাওয়া সাব্বির একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আকা‌শে মেঘ দে‌খে সা‌ব্বির সকালে বাড়ির পাশে একটি জমিতে চড়াতে দেওয়া হাস আনতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি জ্ঞান হারান। স্থানীয়রা তা‌কে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‍“সকালে হাস আনতে গিয়ে বজ্রপাতে ছেলেটি মারা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়