ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অনিয়ম খতিয়ে দেখতে ৯ বিমা কোম্পানি পরিদর্শন আইডিআরএর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৬ জুন ২০২৬  
অনিয়ম খতিয়ে দেখতে ৯ বিমা কোম্পানি পরিদর্শন আইডিআরএর

ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত থাকার পরও কমিশন নেওয়ার অভিযোগসহ নানা অনিয়ম খতিয়ে দেখতে ৯ বিমা কোম্পানি পরিদর্শন করা শুরু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আরো পড়ুন:

এ লক্ষ্যে ভিজিলেন্স টিম গঠন করেছে সংস্থাটি। কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবসা করতে গিয়ে কমিশন ও আর্থিক সুবিধা আদান-প্রদানের অভিযোগের পর এই উদ্যোগ নিয়েছে আইডিআরএ।

যেসব কোম্পানি পরিদর্শন করা হচ্ছে সেগুলো হলো-  প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল  ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, কনফুলি ইন্সুরেন্স এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।

কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই এবং বিধি-বিধান প্রতিপালন পর্যবেক্ষণের লক্ষ্যে আইডিআরএ তিনটি পরিদর্শক কমিটি গঠন করেছে। গত ৪ জুন জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের জন্য পৃথক টিম গঠনের নির্দেশনা দেয় আইডিআরএ।

মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিআরএ এসব তথ্য জানায়।

আইডিআরএ সদস্য (সাধারণ বিমা) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, কোম্পানিগুলো পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করবে গঠিত ভিজিলেন্স টিম। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আইডিআরএ।

আইডিআরএ জানায়, ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত থাকার পরও বিভিন্ন নামে কমিশন প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দেশের ৯টি নন-লাইফ বিমা প্রতিষ্ঠানে পরিদর্শন শুরু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

অভিযোগ রয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা উপেক্ষা করে কিছু প্রতিষ্ঠান ব্যবসা সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন খাতে কমিশন ও আর্থিক সুবিধা প্রদান অব্যাহত রেখেছে। অভিযোগের সত্যতা যাচাই এবং বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে আইডিআরএ বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে।

ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত থাকার পরও বিভিন্ন নামে কমিশন প্রদানের অভিযোগের প্রেক্ষিতে নয়টি বিমা প্রতিষ্ঠান  পরিদর্শনের করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে ও নন লাইফ বিমা কোম্পানিসমুহের সম্মতিক্রমে গত ১ জানুয়ারি নন-লাইফ বিমা কোম্পানিগুলোর ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের পরও কিছু বিমা কোম্পানি ব্যবসা সংগ্রহের উদ্দেশ্যে বেতন-ভাতা পরিশোধ, ‘নো ক্লেইম বোনাস’সহ বিভিন্ন খাতে কমিশন প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠে।

ঢাকা/নাজমুল/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়