ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১৫ জুন ২০২৬  
স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা 

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়িয়েছে বাজুস। এবার স্বর্ণ প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।

আরো পড়ুন:

সোমবার (১৫ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/নাজমুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়