কমেছে স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার স্বর্ণ প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা পর্যন্ত কমেছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়।
বুধবার (৬ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩২৮ ডলার।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২২ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।
এদিকে, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৩৩ টাকা।
ঢাকা/নাজমুল/ইভা