ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আইস্ক্রিনে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৯ জুন ২০২৬   আপডেট: ১৬:১০, ৯ জুন ২০২৬
আইস্ক্রিনে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। মাত্র কয়েক দিনের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে ইতিহাসের ২৩তম ফুটবল বিশ্বকাপ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে বিশ্বকাপের আমেজ। প্রিয় দল ও তারকা খেলোয়াড়দের সমর্থনে গ্রাম থেকে শহর, সর্বত্রই ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো।  

আরো পড়ুন:

বিশ্বকাপের উত্তেজনা এবার শুধু টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ থাকছে না। হাতের মুঠোয় থাকা স্মার্টফোন কিংবা স্মার্ট টিভিতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ঘোষণা দিয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ তারা সরাসরি সম্প্রচার করবে। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও স্মার্ট টিভিতে যে কোনো ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এইচডি (১০৮০পি) মানের সম্প্রচারে দেখা যাবে প্রতিটি ম্যাচ। বিশ্বকাপ উপলক্ষে ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে প্ল্যাটফর্মটি। মাত্র ৯৯ টাকায় পুরো টুর্নামেন্টের সব ম্যাচ উপভোগ করা যাবে।

তাছাড়াও আইস্ক্রিনের নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজগুলো হলো—ডেইলি প্যাকেজ: ৩ টাকা, উইকলি প্যাকেজ: ২০ টাকা, মান্থলি প্যাকেজ: ৭৯ টাকা, হাফ-ইয়ারলি প্যাকেজ: ১৯৯ টাকা, ইয়ারলি প্যাকেজ: ৩৪৯ টাকা।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল আসরের। বিশ্বসেরাদের লড়াই দেখতে প্রস্তুতি নিচ্ছেন কোটি কোটি দর্শক। আর সেই বৈশ্বিক উন্মাদনায় প্রযুক্তির নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত আইস্ক্রিন।

আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড ও ভিজিট করতে ক্লিক করুন। 

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়